TIGblogs TIG | TIGblogs GROUP TIGBLOGS LOGIN SIGNUP
verdeamante's Blog
Lilli's Friends


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

জিঙ্গল-বেলস্

গতমাসে আমি ফ্লোরিডায় এসেছি। আশেপাশের নস্ট্যালজিক জায়গাগুলোর মধ্যে ঘন্টাদুয়েকের দুরত্বে ছিল সাভানা, যা আবার ফ্লোরিডার উত্তরে জর্জিয়া স্টেটের অন্তর্ভুক্ত। আমি খুব একটা টুরিস্ট নই, তার থেকে স্থানীয়-গুরুত্বের অপেক্ষাকৃত কম আকর্ষনগুলো ঘুরে দেখতে ভালোবাসি। বেরিয়ে পড়েছিলাম আমার ফ্লিকারের এক ফোটোগ্রাফার বন্ধুকে সঙ্গে করে...সাভানা দেখতে। অনেক কিছুর মধ্যে এই ছবিটা এক অন্যতম প্রাপ্তি...বিশ্ব-বিখ্যাত ক্রীস্মাস ক্যারোল, জিঙ্গল বেলস্ এর রচয়িতা এখানকার চার্চের মিউসিক ডিরেক্টর ছিলেন।

মনে করবার জন্য ইউটিয়ুবে একবার ঘুরে এসেছিলাম...আপনারাও শুনুন-




June 15, 2009 | 11:49 AM Comments  0 comments

Tags:


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

আপত্তিকর টিগ-চিঠি - দুশ্চিন্তার কারন ব্যাক্তিগত না হলেও, গুরুতর হতে পারে কি?

কি মুশকিল...গত দিন দুয়েকে আমি প্রায় আটখানা মেল পেয়েছি আমার টিগ-মেল বক্সে। বন্ধুত্বের আহ্বান, কুশল বিনিময়, কিম্বা হাসি-ঠাট্টা হলে মানা যায়; যতখুশি পাঠান - আপত্তি নেই। কিন্তু একি উপদ্রব! ক্রমাগত প্রেম নিবেদনের নিভৃত ইঙ্গিত! ভাষা যথেষ্ট সহজ, কিঞ্চিৎ ত্রুটিপূর্ণ ও আর্তি ভরপুর। প্রেরক,আপনার পরিলেখ দেখে অভিভুত;আপনার সঙ্গে বিশেষ বন্ধুত্বে উৎসাহী; আপনি রাজি থাকলে তিনি নিজের ছবিও পাঠাবেন কিন্তু সর্বপ্রথম আপনাকে তাদের ব্যাক্তিগত ই-মেল আইডিতে মেল করতে হবে। তিনি ভালোবাসায় বিশ্বাসী, গায়ের রঙের ব্যবধান-এ নন, এক সত্যি-সৎ সম্পর্কের আকাঙ্খায় এখানে উপস্থিত।

অনলাইন এনভায়ারনমেন্টে যাদেরই বেশ কয়েক বছর কেটে গেছে, এধরনের মেল-বার্তা অনেকেরই পরিচিত। কিন্তু টেকিং ইটগ্লোবাল কোনও ডেটিং সাইট নয় বা অন্য কোনো সোশ্যাল নেটোয়ার্কিং-র মত নয় যেখানে ঝাঁকে ঝাঁকে তরুন-তরুনী সঙ্গী খুঁজতে জড়ো হয়।

তাহলে কি এগুলো সেই কিছুদিন আগের নবরূপে ফিরে আসা নাইজেরিয়ান স্ক্যাম-মেল? আপনাকে প্রচুর টাকার প্রলোভন দেখিয়ে ব্যাঙ্ক-অ্যাকাউন্ট তথ্য হাসিল করে, টাকা সরানোর ফন্দি, ইয়াহু-তে যেগুলো সুবিদিত।

প্রথমে কয়েক মূহুর্ত আমি সেধরনের কিছু একটা ভেবে মেল-ডিলি্ট করতে শুরু করেছিলাম; কিন্তু একটু তলিয়ে দেখলাম তো কয়েকটা দুঃখজনক ব্যাপার উঠে এল...
বেশিরভাগ প্রেরকই মহিলা, যারা ফটোগ্রাফ পাঠিয়ে আপনার প্রনয়ার্থী হতে উৎসাহী, একটু অবৈধ-আহ্বানের মত শোনাচ্ছে নাকি? আবার তারা যে আফ্রিকান তা তাদের নাম থেকে যথেষ্ট স্পষ্ট, বোঝা যাচ্ছে সেকারনেই গায়ের রঙ নিয়ে একটু স্পর্শকাতরও বটে; যোগাযোগ শুরু হওয়ার পূর্বেই এসব মীমাংসা করে নিতে চান। আবার এদের নামের পাশেই যুক্তরাষ্ট্রের পতাকা দেখি, সুতরাং এরা আফ্রিকায় নেই, আমেরিকায় সবকিছুর মত যৌন স্বাধীনতাও যথেচ্ছ।

ভাবছি, টিগ কি পরোক্ষভাবে এ-ধরনের বৃত্তি-র মার্কেটিং করে ফেলছে?...

June 4, 2009 | 5:36 AM Comments  1 comments

Tags:


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

To another active Year! - a photo post.

The lamp burns with every twilight upto dawn with no delay & no break down!

2009 is going to be a very tough year for me with lots of deadlines & commitments!... Hope I gladly take the challenge and also wish a same for you!

I wish to incorporate certain things-

Reviving my interest in good poetry, (specifically post-romantic & neo-clssical poets!)
Start a photography project on Portrait,featuring marginalised children
A routine Breathing excercise.As the opening couple of months(2009) I'll be working on a project in a highly polluted city of Paschimbanga(WB), India
Learnig Dance,I can dance but never took class. Need a guidance.
And able to choreograph an item on my own or with someone's assistance
Try not to skip my Breakfast
And Finally, I should never take more than I give!

Stay Healthy Stay Active Stay Blessed!

December 31, 2008 | 12:30 PM Comments  0 comments

Tags:


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

Sunset, a Photo-Post

I regularly upload my photographs in Flickr. It's not only restricted to a photo-sharing site you get constructive criticism by professional too when you contribute to pools. I came across amazing amature photographers also. The point&shoot digital cameras can make anybody a good photographer if you have a subtle observation power! There are plenty DSLR available for beginers to amature from $100-$1000, choose one under your budget & start clicking!

Recently my Flickr account is overloaded. As there is a limit of 200 images for an ordinary user can upload; previous uploads will be hidden unless you upgrade to a 'Pro' account. This professional accounts costs $24.95 for a year & provides you unlimited storage for Images and you can share videos too! Still I's a little amature-ego about upgrading to 'Pro'; but I think since they have started hiding my shots, I've to do it now!

Usually I don't 'Click for a Cause'. I shoot what I found worthy to be shot...anything ranges from a stray dog to an ash-tray or from a cactus to a cat-fish! I thought I'll share some of them here in TIG unless able to make my shots visible in Flickr!



December 15, 2008 | 9:19 PM Comments  0 comments

Tags:


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

অনুবাদ দৌড়চ্ছে!

এতদিনে আপনারা অনেকেই হয়ত দেখে ফেলেছেন www.tigweb.org আদপে কি! যদি এখনো অনেকে সময় করে উঠতে পারেননি, তারা একবার ঢুঁ মেরে আস্তে পারেন...এক্কেবারে ফাটাফাটি! ভিস্যুয়াল-মিডিয়ার মোক্ষম প্রভাব দেখা যাবে এই ৬তম ভার্সানে; যার অন্যতম লক্ষ্য ওয়েবসাইটে বেশি ট্রাফিক টানা!

আগামী ১৬ই ডিসেম্বর, টরোন্ট-র হেডকোয়ার্টারে সন্ধ্যে রাত্তিরে শুরু হবে টিগের V6-উৎসব অর্থাৎ টিগের নবীন-বরণ।প্রবেশমূল্য পাঁচ-ডলার, কিনে নিতে পারেন টিগ-লেখা টি-শার্ট, টিগের পুরো-দলের সঙ্গে আলাপ ও মুখোরোচক স্ন্যাক্স আর অনবদ্য এক সন্ধ্যার সাক্ষী হতে উপস্থিত থাকুন ৯৫৭ ব্লোর স্ট্রীট ওয়েস্ট অসিংটন, টরোন্ট, অন্টারিও, কানাডা!
নাহঃ সেগুড়ে বালি! টিগের সাথে এদুবছরে যতই হৃদ্যতা গড়ে উঠুক, অন্টারিও বহুদূর! আশা রাখি কোনোদিন টিগ আরো কাছে আসবে!

ট্রান্সলেশন টিমের সকলেই চিয়ারাকে চেনেন,টিগের মাল্টি-লিঙ্গুয়াল টিম ম্যানেজার। গত দু-সপ্তাহ ক্রমাগত ওর কাছ থেকে মেল এসেছে টিগ হোম-পেজ অ্যনিমেশন ভিডিও-র জন্য ট্রান্সলেশন করে পাঠাও কিম্বা সুপার-আর্জেন্ট সেকশন থেকে 'সংস্থা' অংশটুকু যেমন করে হোক এ-হপ্তার মধ্যে শেষ করে দাও! যুদ্ধকালীন তৎপরতায় গত সপ্তাহে ১৪টা ভাষার অনুবাদের কাজ শেষ করেছে ল্যাঙ্গুয়েজ-কোঅর্ডিনেটর-রা। এখনো বাকী আছে জেনিফার করিয়েরো-র টিগের সহনির্মাতার, ওয়েলকাম স্পীচ অনুবাদ; যেটা আসলে হবে একটা ভিডিও-প্রেসেন্টেশন যার অনুবাদ থাকবে বিভিন্ন ভাষায়।

এর থেকে বেশি খবর তো আপাতত নেই!...দেখতে থাকুন কত তাড়াতাড়ি টিগ জনসমক্ষে উপস্থিত হচ্ছে!!

-দেবশ্রী!

December 10, 2008 | 2:38 AM Comments  0 comments

Tags:


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

www.tigweb.org

If you open the link, a smiling face greets you with a note TakingITGlobal's beta release!

Yes the Version 6 is almost complete & TIG is officially relaunching itself on 16th December coming week. There is an inauguration event organised at the Toronto office, TIG headquater. It's going to be such an exciting oportunity to be there, meeting the entire team & take part in that marvellous event...but alas, I don't stay at Toronto!!

Anyways for me it is the beta V6 www.tigweb.org that rocks!!! Enjoy untill it makes a Public Appearance.

December 9, 2008 | 1:03 AM Comments  0 comments

Tags:


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

টিগ এবার নতুন রকম!

টিগ সাজছে একেবারে অন্য রকম এক সাজে!
'রিভ্যাম্প' কথাটা বেশ কয়েকদিন ধরেই শুনছি। প্রজেক্ট পেজ-এর যেসব খুঁটিনাটি পরিবর্তন করলে বা বিশেষ কোনও টুল-এর সংযোজনে যদি এই পেজটাকে আরো উপযোগী করা যায়, সে ব্যাপারে তর্কে-মাত(ডিস্কাশন বোর্ড) একটা থ্রেডও তৈরী করেছে, লরা কেনিয়ান, টিগের অনলাইন কম্যুনিটি ম্যানেজার ও এডিটার।
যে বিটা-ভার্সনটা তৈরী হয়েছে, সেদিন সেটা দেখলাম! যেকোনো একটা অংশ নয়, টিগকে যেভাবে ঢেলে সাজানো হচ্ছে, তাতে রীতিমত চমক লাগে! ফ্ল্যাশ প্লেয়ার, আ্যনিমেশন ভিডিও, টিগ ফীড ও প্রত্যেক মূহুর্তে সদস্যদের আ্যক্টিভিটি আপডেট, জনপ্রিয় ট্যাগ-এর এক বিশাল লম্বা এক লিস্ট - শুধু মাত্র প্রথম পাতাতেই এত কিছু।
শুধুমাত্র আকর্ষনীয় নয়, আরও বেশি মাত্রায় তরুনদের কাছে পৌঁছে যাবার জন্য, এই ভিসুয়াল মিডিয়ার ব্যবহার কার্যকরী হতে চলেছে। আরো জানা গেছে, এবারে আঞ্চলিক কাজকর্মের কথা মাথায় রাখা হবে সাইট লে-আউট তৈরী-র সময়। এমন এক মানচিত্র থাকবে যেখানে যে দেশের সদস্য সংখ্যা সবচেয়ে বেশি, সেই অঞ্চলটি রঙ্গীন হয়ে উঠবে!

আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে...টিগের নতুন আয়োজন শুরু হতে চলেছে! এক ঝলক দেখতে চাইলে, জেনিফার করিয়েরো-র ব্লগে চোখ বোলান - http://www.tigblog.org/group/frontpage/

- দেবশ্রী!

If you've problem reading the fonts, try it on IE, it might help!

December 1, 2008 | 7:49 PM Comments  0 comments

Tags:


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

California Bans GayMarriage - Majority can not take away Minority rights!
About this category: Human Rights



man..what a fuss for Prop 8! Is this the same America which shows 'it can reboot' electing a Black man as President!...on the other hand it marginalises a community, who are already psychologically opressed.

Ultimately California restored the 'Traditional' Marriage. On June 17th '08 California Supreme Court leagalised same-sex marriage as everybody under the clause of California constitution has right to marriage! Which is held for homosexual indivudual too. Thus aproximately 1800 same-sex couples got married from June to early November. But some californians pleaded through Proposition 8, to Ban Gay-Lesbian marriage, declaring this legal recognition destroy the foundation of traditional marriage...which is essentially the fruit of blind religious upbringing, personally I find no solid base. The complete unreasonable protest.

It is astonishing, that how a cosmopolitan demography of California could make a prejudised decision & Voted YES on Prop.8. Again, 70% of black community, which itself is regarded till a minority, voting YES - means rastricate another mirority's right! Prop. 8 Campaigners has spent a wide chunk of money to promote it, than the other half protesting against it & supports Gay marriage, lack in strategy due to poor funding! It is heard, that a fake robo-call of Barack Obama, was also a convincing factor for the Black majority to vote for Prop. 8.

From 5th November, day after the general election, most counties like Napa-Sonoma, put same-sex marriages on hold, later on the Attorney General rewrote the 'Constitution to eliminate the right of same-sex couples to marry in California". Now the dillemma is people has given their opinion, it is not going to be changed, then what will happen to those 1800 couples, whom the Supreme court has given legal permission!

One thing is not yet clear to me...How come legalising Gay marriage could hinder the traditional marriage, which certify a social bond within a man & his 'muli-productive' woman! But you know at the end of the day, you come across, there are more nerds on the streets than the homosexuals otherwise I find no conclusion that Prop. 8 actually wins!...again, see the heights of jerk, Same-sex people are not allowed to even foster-care, no matter they have good parenting skill and there are plenty of children in need of personal care & protection!


November 12, 2008 | 3:46 PM Comments  0 comments

Tags:


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

ঐতিহাসিক জয় - স্বাগত আমেরিকার কালো রাজা!
About this category: Globalization


মার্কিন জনতা আরেকবার ইতিহাস গড়ল কাল রাত্তিরে। রিপাব্লিকানদের শ্বেতদূর্গ ভেঙ্গে ঢুকে পড়ল ৪৭ বছরের কৃষ্ণাঙ্গ তরুন, বারাক ওবামা। ১৯৭৬ সালের পর এই প্রথম এত বিপুল ভোটে জয়ী ডেমোক্রাট্র-রা। এই নির্বাচন-এর এক ঐতিহাসিক তাৎপর্য ছিল দুটো কারনে হিলারি ক্লিন্টন কে হারিয়ে ডেমোক্রাট্র-দের হয়ে প্রতিনিধিত্ব করছিল বারাক ওবামা, আমেরিকার নির্বাচনে তথা আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও আফ্রিকান বংশদ্ভুত এদেশের সর্বোচ্চ ক্ষমতায় এল। দ্বিতীয়ত, রিপাব্লিকান প্রার্থী জন ম্যাকেইন, আলাস্কার গভর্নর সারাহ পালিন কে তার রানিং মেইট হিসেবে মনোনীত করেন অর্থাৎ কনজার্ভেটিভ রিপাব্লিকানরা এবারই প্রথম কোনো মহিলা-কে ভাইস প্রেসিডেন্টের মত গুরুত্বপূর্ণ পদের উপযুক্ত ভেবেছিল। দুঃখের বিষয় সেটা আর সম্ভব হল না, (হলে যে কতটা সুফল হত তা নিয়ে দ্বিমত আছে, কারন গত দুমাসে, সারাহ পালিন, যথেষ্ট বোকামোর পরিচয় দিয়ে গেছেন); যাই হোক মার্কিন জনতা তাদের মত জানাল বারাক ওবামা-কে আমেরিকার আগামী প্রেসিডেন্ট মনোনীত করে। এই জয় মার্কিন মাটিতে কালো, লাটিনো আমেরিকান দের এক অন্যতম প্রতিষ্ঠা; এমনো এক সময় ছিল যখন আফ্রিকানদের ভোটাধিকারই ছিলনা, তাদের নাগরিকত্বই অস্বীকার করা হত, আজ একজন অ্যাফ্রো-আমেরিকানকে প্রেসিডেন্ট হিসেবে পেয়ে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেনি। ছোট-বড় সকল কালো আমেরিকানেরি স্বপ্ন ছিল এই দিনটি যা তারা তাদের জীবনকালে দেখতে পাবেন কখনই আশা করেননি।
আজকের ইউথ আইকন, বারাক ওবামা -ব্যাক্তি হিসেবে ঠান্ডা মাথার, কেতাদুরস্ত, তিক্ষন, রাজনীতিবিদ, কিন্তু অসম্ভব ঘরোয়া। যার আসাধারন নেতৃত্ব শুধু যুবসমাজকেই আন্দোলিত করেনি; মধ্যবিত্ত প্রেক্ষাপটে তার বাস্তবিক সমাধান, মার্কিনী সাদা-আমজনতা নির্দ্বিধায় তার পরিবর্তনের সংজ্ঞায় বিশ্বাস করেছে। এই নির্বাচন শুধু ওবামা-বাইডেন অ্যাডমিনিট্রেশনের জয় নয়, ওবামার পদাতিকবাহিনী তরুণ প্রজন্মের জয়! যুবশক্তি ও ইন্টারনেটের এক অনবদ্য মেলবন্ধনের সাক্ষী হয়ে রইল ২০০৮এর ঐতিহাসিক মার্কিন নির্বাচন।

November 6, 2008 | 11:58 PM Comments  0 comments

Tags:


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

The 44th President of America - Barack Obama!
About this category: Globalization


Barack Obama, wins the 2008 Presidential Election, CNN just projected. I'm too overwhelemed to coin words for this engulfing event...4th November, 2008 is the Historical night for America as well as the World. John Maccain congratulated the 44th President elect, in Phoenix.

November 5, 2008 | 9:30 AM Comments  0 comments

Tags:


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

Vote No on prop 8 = You acknowledge Gay Rights!


November 4, 2008 | 12:40 PM Comments  0 comments

Tags:


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

Demonstrator Protesting against Prop-8
About this category: Human Rights


No matter what your belief is you can not take away someone's Right


November 4, 2008 | 3:54 AM Comments  0 comments

Tags:


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

15th Oct.'08 Stand Up Against Poverty!
About this category: Human Rights







My tribute to Blog Action Day!

October 15, 2008 | 11:17 PM Comments  2 comments

Tags:


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

Blog Action Day Promotional video
About this event: Blog Action Day 2008



October 10, 2008 | 8:17 PM Comments  2 comments

Tags:


mews   mews দেবশ্রীDebashree's TIGblog
দেবশ্রীDebashree's profile

ক্যালিফর্নিয়ায় কাশফুল!
Related to country: India


প্রিয় বন্ধুরা,

সকলের জন্য বিজয়া-র প্রীতি ও শুভেচ্ছা! দেশের থেকে এত দূরে বসে, প্রবাসী পুজোর হুল্লোড়ে দুধের সাধ ঘোলে মেটাচ্ছি। আমি কোনোদিন-ই আস্তিক নই...শারোদৎসব নিয়ে আমার বিশেষ কোনও মাতামাতি-ও কোনোকালে ছিল না। পশ্চিমবঙ্গের কোলিয়ারী অঞ্চলের এক মফস্বল শহরে আমি বড় হয়েছি। বাড়ীর সামনের বড় রাস্তা ধরে এক-কিলোমিটারের মধ্যে তিন-তিনটে বিশাল পুজো হত। ঢাক-বাদ্যি, আলোর রোশনাই, মাইকের চীৎকার শুরু হয়ে যেত ষষ্ঠীর সন্ধ্যে থেকেই। প্রশাসন থেকে পুজোর চারদিন সন্ধ্যেবেলা বড় রাস্তায় যানচলাচল বন্ধ করে দেওয়া হত, দর্শনার্থীদের ঢল নামত তারপর...রাত্তির শেষ হয়ে আসত, মানুষের উদ্যম তখনও শেষ হতনা। আমাদের ছোট শহর আসানসোল এ যে এত মানুষ কোথায় থাকে, থ হয়ে তাই ভেবেছি কত ছোটবেলায়! সারাদিন মাইকের গানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যেতাম, সন্ধ্যে থেকে রাস্তায় পা দেওয়ার উপার থাকত না, পাড়ার পুজো বেপাড়ার লোকে কেড়ে নিয়ে যেত, কতবার যে ভেবেছিলাম তখন, অনেক হয়েছে বা-বাহ! পুজোর সময় আর বাড়ীতে থাকা যাবে না!...

আজ বছর চারেক আমি পুজোর সময় বাড়ী যেতে পারিনি, কর্মসংক্রান্ত বিষয়ে জড়িয়ে, আর এবার ত সাত সম্মুদ্দুর পাড়ে ক্যালিফর্নিয়া-য়! যদিও ক্যালিফর্নিয়া-র সুখ্যাতি আছে প্রচুর বাঙ্গালি থাকে বলে আর ৪-৫টা দুর্গাপুজো হয় বলে তবে আমিতো জাত প্রবাসী নই, এখানকার মন্দের ভাল মানসিকতা টা আমি আনতে পারিনি...ডাকের সাজ, সিউলি ফুল, হলদে রোদ, প্যান্ডেলের কারুকার্য আর প্রতিমার শৈল্পিক ভঙ্গি নিয়ে ক্লাবগুলি-র প্রতিযোগিতা (যদিও অনেকে বলেন এগুলো-র ফলে পূজো সাবেকিয়ানা হারাচ্ছে, তবু তাই যেন খুঁজছিলাম আমি ক্যালিফোর্নিয়ায় পুজোয়!)...পাঞ্জাবী আর শাড়ী পরে গাড়ী চড়ে মাইল এর পর মাইল পেড়িয়ে কোনো কলেজ বা কম্যুনিটি হলের মধ্যে ছোট ছাউনিতে সপরিবারে মা-দুর্গাকে দেখেছি নিষ্প্রানভাবে অঞ্জলি নিয়ে যাচ্ছেন! নাস্তিক হয়েও আমার মনে পড়ে গেছে ধুপ ধূনো আর ঢাকের আওয়াজে ভিড় ঠেলে আমিও কতবার গেছি সেই মৃ্ন্ময়ী মূ্র্তির কাছে...কিন্তু সেই আসাধারন মহিষাসুর মর্দিনীকে আমি খুঁজে পেলাম না ক্যালিফর্নিয়ায়...কাশফুল পেলাম, পেঁজা তুলো মেঘ দেখলাম, কিন্তু আমার ছোট্ট শহরের ধুলো-ধোঁয়ায় ভরা পুজো দেখা হলনা! আক্ষেপ আছে একটু, পুজোর সময়ের মানুষের সেই যে অনাবিল আনন্দ, বাচ্চাদের সেই মাতামাতি আমি মিস করলাম! আর হ্যাঁ এবার পুজোয় আমার একটাও নতুন জামা হয়নি!

ওহ! ভাল খবরটা তো দিলাম-ই না টীগ এর নিউজলেটার বেরোচ্ছে , এ মাসের শেষে!

- দেবশ্রী

October 10, 2008 | 6:58 PM Comments  3 comments

Tags:




Lilli's Profile


Latest Posts
Africa
Music and Life

Monthly Archive
November 2007
December 2007

Change Language


Friends
Ab Ali Hb.
Blake Jacobi
paul
দেবশ্রীDebashree


3798 views
Important Disclaimer